রামু (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু থানার ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খোরশেদ আলম এবং এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঈদগড় ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঘোনা এলাকা থেকে মোস্তাক আহম্মদকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবু শামার ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রামু থানায় একাধিক ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।