• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। বাঁশখালীতে ২ অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক

কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি ফেনী থেকে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে ফেনী থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) রাত ১১টা ২০ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
র‌্যাব-১৫ জানায়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবিউল হাসানকে এক নম্বর আসামি করা হয়।
র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর রবিউল কক্সবাজার ছেড়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রবিউল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd