• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ড্রামে লুকানো ইয়াবাসহ নারী মাদক কারবারি শাকিলা শারমিন রেশমী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

মঙ্গলবার (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।
র‌্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে আটক করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ড্রামের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক নারী ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd