• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ-হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার জাদীমুরা গ্রামের মৃত ছৈয়দ আমীনের ছেলে ইসমাইল (৩৮)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল ও নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় ডগ ‘রকি’ বাসের এক যাত্রীকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd