• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিজিবির, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির সদস্যরা ভোর ৩টা ২০ মিনিটের দিকে এলাকায় কৌশলগত অবস্থান নেন।

পরে সকাল ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা কয়েকজন ব্যক্তি যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd