• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

গত ৩০ জুন রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমান (৩৯)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারার একটি মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd