• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

মেধা ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ: উচ্চমান সহকারী পদে ফয়সাল মাহমুদের টানা তৃতীয় সরকারি চাকরি

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টেকনাফ প্রতিনিধি: মেধা, অধ্যবসায় ও সততার অনন্য মেলবন্ধনে আবারও সাফল্যের শিখর স্পর্শ করলেন ফয়সাল মাহমুদ। কর কমিশনারের কার্যালয়, কক্সবাজার কর-অঞ্চলে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘উচ্চমান সহকারী’ পদে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এটি তার ক্যারিয়ারে টানা তৃতীয় সরকারি চাকরি পাওয়ার গৌরবময় অর্জন।

বর্তমানে ফয়সাল মাহমুদ রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এ সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। এনবিআর-এ অর্জিত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে এবার তিনি যোগ দিতে যাচ্ছেন কক্সবাজার কর-অঞ্চলে।
মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনটি সরকারি চাকরিতে যোগ্যতার প্রমাণ দিয়ে ফয়সাল মাহমুদ দেখিয়ে দিয়েছেন যে, লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলে সাফল্য অবশ্যম্ভাবী।

ফয়সালের এই অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তার মামা পরিবারের পক্ষ থেকে আবেগঘন বার্তায় বলেন,
“আলহামদুলিল্লাহ, প্রিয় ভাগিনা ফয়সালের এই অসামান্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার এই অবিরাম পথচলা ও সাফল্য পুরো পরিবারকে সম্মানিত করেছে।”

টানা তিনটি সরকারি চাকরিতে নিজের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে ফয়সাল মাহমুদ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন। নতুন কর্মস্থলে তার পথচলা যেন আরও মসৃণ, সাফল্যমণ্ডিত ও দেশসেবায় উৎসর্গীকৃত হয়—এই কামনা করছেন শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd