• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

নিউজ ডেস্ক। / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফরিদপুর :
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগী স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে স্থানীয় জনতা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পারিবারিক কোনো বিরোধের জেরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
​প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
​সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
​শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

​চিৎকার শুনে ছুটে আসা স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্ত্রীকে ঘরের ভেতর আটকে রাখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd