• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, কোস্ট গার্ডের অভিযানে ১২ ক্রুই জীবিত উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখে যাত্রারত এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে চলমান এমভি সামুদা-৬ নামের আরেকটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বে হারবার-২ জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে হালে ফাটল সৃষ্টি হলে দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরে বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী স্থানে জাহাজটি প্রায় সম্পূর্ণ ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। অপর ৪ জন প্রবল স্রোতে ভেসে পারকির চর এলাকায় পৌঁছে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র ও নদীপথে যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd