• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

চাঁদা না দেওয়ায় বালি ব্যবসায়ী বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, পটিয়া:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁদা না পেয়ে মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতা তথা বালি ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত।

গতকাল সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।
​স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকাযোগে বালু এনে পটিয়ার ছনহরা এলাকায় দীর্ঘদিন ধরে বালি ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে বালুভর্তি একটি বোট ঘাটে আসার পর আশিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল ও তার সহযোগীরা মামুন সিকদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
​প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মামুন সিকদারকে লাঠিসোটা দিয়ে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্থানীয় এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​পরবর্তীতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মামুন সিকদারকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​এদিকে প্রকাশ্য দিবালোকে এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো ছনহরা ও আশিয়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd