• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর আবেদন সাংসদ লুৎফুর রহমান কাজলের

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৭১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর আবেদন জানিয়েছেন কক্সবাজার-৩ (ঈদগাঁও, সদর ও রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সংসদ সদস্য সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রের ডায়েরি নম্বর-৩১ এবং তারিখ ২৪ জুন ২০২৬। আবেদন পাওয়ার পর বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আবেদনে সাংসদ উল্লেখ করেন, ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলে চিংড়ি ও লবণ চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকাকে কেন্দ্র করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত হয়।

তিনি বলেন, পূর্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিত। তবে অজ্ঞাত কারণে সেই যাত্রাবিরতি বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বাংলাদেশ রেলওয়ে বঞ্চিত হচ্ছে।

জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম–কক্সবাজার রুটের লোকাল ট্রেনসমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন সাংসদ লুৎফুর রহমান কাজল। একই সঙ্গে বিষয়টি দ্রুত বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd