• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর আবেদন সাংসদ লুৎফুর রহমান কাজলের

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১৩৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর আবেদন জানিয়েছেন কক্সবাজার-৩ (ঈদগাঁও, সদর ও রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সংসদ সদস্য সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রের ডায়েরি নম্বর-৩১ এবং তারিখ ২৪ জুন ২০২৬। আবেদন পাওয়ার পর বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আবেদনে সাংসদ উল্লেখ করেন, ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলে চিংড়ি ও লবণ চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকাকে কেন্দ্র করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত হয়।

তিনি বলেন, পূর্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিত। তবে অজ্ঞাত কারণে সেই যাত্রাবিরতি বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বাংলাদেশ রেলওয়ে বঞ্চিত হচ্ছে।

জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম–কক্সবাজার রুটের লোকাল ট্রেনসমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন সাংসদ লুৎফুর রহমান কাজল। একই সঙ্গে বিষয়টি দ্রুত বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd