• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

কক্সবাজারের “উখিয়ায় বিজিবির ৬৪ অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন চোরাকারবারি মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখাল গ্রামের বদিউজ্জামানের ছেলে জাকির হোসাইন (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর উত্তর-পূর্ব দিকে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
রাত ৯টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দেয়। এ সময় জাকির হোসাইনকে আটক করা হলেও অপর তিনজন তাদের বহন করা পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি জানায়, কিছুক্ষণ পর মিয়ানমারের অভ্যন্তর থেকে বাংলাদেশের দিকে গুলি ছোড়া হলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া তিনটি পোটলা থেকে ১৯টি বায়ুরোধী প্যাকেটে রাখা ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসাইন স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd