• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

রামুতে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রা / ৮৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

​রামু প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের রামু থানা পুলিশের তৎপরতায় ডাবল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
​আজ সোমবার (২২ জুন, ২০২৬ খ্রিঃ) গোপন সংবাদের ভিত্তিতে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির এএসআই ইউনুস, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
​গ্রেফতারকৃত আসামি
​ আব্দুল মজিদ প্রকাশ বাঁধাইয়া (৫৫)
​পিতা: হাজী জাকের আহাম্মদ সওদাগর
​ঠিকানা: গ্রাম- বড় বিল, গর্জনীয়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আব্দুল মজিদ এলাকার একটি চাঞ্চল্যকর জোড়া খুন (ডাবল মার্ডার) মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ দিন ধরে সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। আজ গর্জনীয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল নিখুঁত অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় নিয়ে আসে।
​এ বিষয়ে রামু থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd