• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযানে ৩৮৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার বাহারছড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. রাশেদ (১৯)।

সোমবার (২২ জুন)
সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সিএনজির এক যাত্রী রাশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিস্তারিতভাবে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের বায়ুরোধী দুটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট দুটি খুলে গণনা করে মোট ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd