• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৪৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

জাওয়ান উদ্দিন, ঈদগাঁ  প্রতিনিধি:

কক্সবাজারে কিডনি রোগীদের দুর্ভোগ লাঘব ও সহজ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, জেলায় কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সরকারি পর্যায়ে পর্যাপ্ত ডায়ালাইসিস সুবিধা না থাকায় রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক রোগীকে উচ্চ ব্যয়ে চট্টগ্রামসহ দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হতে হচ্ছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাননীয় জেলা প্রশাসক, মোহাম্মদ সালাহউদ্দিন মহোদয়ের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় বক্তারা দ্রুত ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

মানবিক ও জনস্বার্থমূলক এই কর্মসূচিতে অংশ নেওয়া সকল স্বেচ্ছাসেবক, সংগঠক ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd