• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

উখিয়ায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৯৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আর্ত মানবতার সেবায় সীমান্তের প্রান্তিক এবং অসহায় লোকজনদেরকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরণ করলো উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)*

দিদারুল আলম জিসান: কক্সবাজার

আজ ১০ মে ১০ টা ৩০ হতে ০২ টা ৪০ মিনিট পর্যন্ত উখিয়ার ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খারাংখালী প্রাইমারি  স্কুলে মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি কর্তৃক সর্বমোট ১৯৬ জন (পুরুষ-৪৮ জন এবং মহিলা-১১৯ জন ও শিশু-২৯) অসহায় ও গরীব দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও মেজর ইশতিয়াক আহমেদ, উপ অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উপস্থিত ছিলেন। সীমান্তে অর্পিত দায়িত্ব এর পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি এর উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবি এর এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তবর্তী জনপদের “আস্থার প্রতীক” হিসেবে দৃষ্টান্ত স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd