• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল। শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

টেকনাফে ফিরল সিজারিয়ান সেবা: মায়েদের মুখে হাসি ফুটল

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৬৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

টেকনাফ প্রতিনিধি |
দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে টেকনাফবাসীর জন্য এলো স্বস্তির খবর। উখিয়া-টেকনাফ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নিরলস প্রচেষ্টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে সিজারিয়ান অপারেশন সেবা।
আজ রবিবার (৩ মে ২০২৬) সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম সিজারিয়ান অপারেশন। একটি নবজাতকের সুস্থ আগমনের মধ্য দিয়ে এই অপারেশন সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক উভয়েই এখন সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
এই সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক সংস্থা আইওএম (IOM)-এর বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবেদিতপ্রাণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রয়াস। মাননীয় সংসদ সদস্যের সক্রিয় তদারকি ও ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু হয়েছে।
পৌর বিএনপির পক্ষ থেকে এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আইওএম কর্মকর্তাদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
এখন থেকে টেকনাফের প্রসূতি মায়েদের আর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বা চট্টগ্রামে ছুটতে হবে না। নিজ উপজেলাতেই মিলবে আধুনিক সিজারিয়ান সেবা।
স্থানীয় জনগণের মধ্যে এই খবরে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকলে দোয়া করছেন, এই সেবা যেন অব্যাহত থাকে এবং টেকনাফের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবার আওতায় নিরাপদে থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd