• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

ঈদগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১১৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি

ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) রাত পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের আবুল কাসেমের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও একই এলাকার পশ্চিম বামনকাটা গ্রামের আবদু সোবহানের পুত্র দেলোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশীকালে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে হাতেনাতে আটক করা হয়।

ঈদগাঁও থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd