• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা টেকনাফে অপরাধের মহোৎসব: কচ্ছপিয়ায় গুলির পর শামলাপুর থেকে ৩ শিশু অপহরণ, প্রশাসন নিয়ে প্রশ্ন ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নাফ নদীতে বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩৪ বিজিবি’র বিশেষ অভিযানে আসামীবিহীন ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক মার্কিন নাগরিক ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

টেকনাফের হোয়াইক্যংয়ে বজ্রের শব্দে এক জামায়াত কর্মীর মৃত্যু

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৫৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬


​নিজস্ব প্রতিবেদক, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সরওয়ার কামাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
​জামায়াতের শোক প্রকাশ: সরওয়ার কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা একজন একনিষ্ঠ ও প্রিয় ভাইকে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা মরহুমের শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।”
​নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর অনেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd