• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় নোহা খাদে: দুই ভিক্ষুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬


​নিজস্ব প্রতিবেদক,   ২৮ এপ্রিল, ২০২৬,
​চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাইংলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভিক্ষুসহ মোট তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি থেকে আসা একটি পর্যটকবাহী মাইক্রোবাস (এক্স-নোহা) ও হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা গাড়িটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি জাইংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি হানিফ পরিবহনের বাস মাইক্রোবাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

​দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই বৌদ্ধ ভিক্ষু এবং মাইক্রোবাসের চালকসহ মোট তিনজন প্রাণ হারান। তবে তারা সবাই নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

​খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লোহাগাড়ার নিকটস্থ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​ ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd