• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নোয়াখালী সদরে নিষিদ্ধ ছাত্রলীগের বড় মিছিল,মিছিল দেখে পুলিশ সরে যাওয়ার অভিযোগ কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতার উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক ঈদগাঁও তে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে দেড় লক্ষ টাকা জরিমানা টেকনাফে অপরাধের মহোৎসব: কচ্ছপিয়ায় গুলির পর শামলাপুর থেকে ৩ শিশু অপহরণ, প্রশাসন নিয়ে প্রশ্ন ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নাফ নদীতে বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩৪ বিজিবি’র বিশেষ অভিযানে আসামীবিহীন ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক মার্কিন নাগরিক ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, মালয়েশিয়া প্রবাসী হুসাইন আহমদ গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬


​নিজস্ব প্রতিবেদক, টেকনাফ | ২৮ এপ্রিল, ২০২৬
​টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন উখিয়ার মনখালী নিবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন আহমদ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাহারছড়া থেকে টেকনাফ যাওয়ার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আরোহীরা ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ সামনে চলে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বাসিন্দা মোক্তার হোসেন। তিনি আহত হুসাইন আহমদের আপন বোনের জামাই। অন্যদিকে, গুরুতর আহত হুসাইন আহমদ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা এবং রশিদ আহমদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন এবং বর্তমানে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হুসাইন আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হুসাইন আহমদের আহত হওয়ার খবরে এলাকায় এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, হুসাইন আহমদের অধীনে হাজার হাজার প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন এবং অনেক পরিবারের জীবিকা তাঁর ওপর নির্ভরশীল। তাঁর দ্রুত সুস্থতা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এলাকায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd