• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি?

মিসবাহ উল্লাহ / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

মিসবাহ উল্লাহ, টেকনাফ উপজেলা প্রতিনিধি,

টেকনাফ (কক্সবাজার), ১৬ এপ্রিল ২০২৬: টেকনাফের প্রতিটি বাতাস আজ শোকাতুর। অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার আশায় সাগরে ভাসা প্রায় ২৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নীল পানির অতলে হারিয়ে গেছে শত শত স্বপ্ন।
আন্দামান সাগরে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিতে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি প্রচণ্ড বাতাস, উত্তাল ঢেউ এবং ওভারলোডিংয়ের কারণে ডুবে যায়। ট্রলারটি টেকনাফ উপকূল থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রীদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন

— নারী, পুরুষ ও শিশুসহ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারী বাতাস ও রুক্ষ সমুদ্রের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এখন পর্যন্ত মাত্র ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অজানা। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

একটু ভাবুন তো…

যে মা তার সন্তানের ফেরার পথ চেয়ে বসে আছে, সে কি জানে তার কলিজার টুকরো এখন লোনা পানির নিচে নিথর পড়ে আছে? যে স্বামী উন্নত জীবনের আশায় ঘর ছাড়লেন, তার পরিবার এখন কীভাবে বেঁচে থাকবে?
এই মৃত্যু কাদের জন্য? কতিপয় লোভী দালালের পকেট ভারী করার জন্য কি আমরা আমাদের জীবন এভাবে বিলিয়ে দেব? ওরা সোনার হরিণের স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবতা হলো—মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হলে বা বোট ডুবলে দালালরা আগে পালিয়ে যায়। আপনার জীবনের দাম তাদের কাছে সামান্য কয়েকটা টাকা মাত্র।

টেকনাফ উপজেলার দৈনিক খবর কক্সবাজারের প্রতিনিধি মিসবাহ উল্লাহ’র আহ্বান:

অবৈধ পথকে ‘না’ বলুন। সমুদ্রের ওই উত্তাল ঢেউ কারো আপন নয়। দালালের মিষ্টি কথায় নিজের জীবন বাজি ধরবেন না।
আপনার আশেপাশে কেউ যদি এমন মরণফাঁদে পা দিতে চায়, তাকে আটকান। বোঝান—বেঁচে থাকলে কষ্ট করে হলেও একদিন সুদিন আসবে, কিন্তু মরে গেলে সব শেষ।
যারা আমাদের এলাকার সহজ-সরল মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের সামাজিকভাবে বয়কট করুন এবং প্রশাসনের নজরে আনুন।
ভাই ও বন্ধুরা, অভাব হয়তো কষ্টের, কিন্তু অকাল মৃত্যু তার চেয়েও বড় অভিশাপ। আসুন, আমরা সচেতন হই। টেকনাফে আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। আর কোনো ভাই যেন সাগরের লোনা পানিতে সলিল সমাধি না পায়।
সচেতনতাই একমাত্র পথ।
অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে পরিবার ও সমাজে আলোচনা করুন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান—দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd