• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

বর্ষা আসার আগেই বেহাল: জোয়ারিয়ানালা-নন্দাখালী সড়কে চরম দুর্ভোগ, ইট নিয়ে পালিয়েছে ঠিকাদার

রামু প্রতিনিধি। / ১৩৫ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রামুতে জোয়ারিয়ানালা-নন্দাখালী সড়কের বেহাল দশা: ইট তুলে নিয়ে পালিয়েছে ঠিকাদার, হাজারো মানুষের চরম ভোগান্তি
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা থেকে নন্দাখালী যাওয়ার প্রায় দুই কিলোমিটার সড়কটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা এখনো শুরু হয়নি, অথচ রাস্তার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। মানুষের ব্যবহৃত পানি জমে কাদায় পরিণত হয়েছে, অনেক জায়গায় পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল অনেকদিন ধরে বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে রাস্তার ইট তুলে নিয়ে গেছেন ঠিকাদার প্রতিষ্ঠান এবং এলাকার কয়েকজন ব্যক্তি। তাদের যোগসাজশে ইটগুলো তুলে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদার। এলাকাবাসী বলছেন, কাজ সম্পন্ন করার কোনো উদ্যোগই নেই।

সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তার অধিকাংশ অংশই গর্তে ভর্তি। বৃষ্টির পানি না পড়লেও দৈনন্দিন ব্যবহারের পানি জমে কাদার ভাগাড় তৈরি হয়েছে। এতে করে স্থানীয় হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতে কষ্টের শেষ নেই।

এলাকাবাসী দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। অন্যথায় ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd