
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কক্সবাজার: কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদ ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উখিয়া-টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তাঁর মরদেহ বর্তমানে আলীর জাহাল এলাকার এসএমপাড়াস্থ নিজ বাসভবনে রাখা হয়েছে। বাদ আসর কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে এসএমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি পরিবার, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।