• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

রাজনৈতিক প্রতিহিংসা নেপাল’ ওলির গ্রেপ্তার, সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও আটক

নিউজ ডেস্ক। / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬


কাঠমান্ডু, ২৮ মার্চ: জেন-জি আন্দোলন দমনে প্রাণঘাতী ক্র্যাকডাউনের অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে (২০২৫) নেপালে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘জেন-জি’ আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়। এই ঘটনায় বলপ্রয়োগ ও অবহেলার অভিযোগে ওলি ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল।
একটি তদন্ত কমিশনের রিপোর্টে ওলি ও লেখককে আন্দোলন দমনে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্য দায়ী করা হয়। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ওম অধিকারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওলির দল সিপিএন-ইউএমএল এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd