• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

১২ ঘণ্টা খোঁজাখুঁজির পর উখিয়ার রেজুখালে পাওয়া গেছে, কৈশিক বড়ুয়া নামক এক কিশোরের, মরদেহ

জামাল উদ্দিন / ২৪৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

খালের মোহনায় সারারাত জেগেছিলো পুরো একটি গ্রাম, ধর্মীয় রীতিতে আতংক-উৎকন্ঠায় চলছিলো নিখোঁজ এক কিশোরকে ফিরে পাওয়ার প্রার্থনা। অবশেষে ভোরে সূর্যকিরণ ছড়ালে ১২ ঘন্টার পর ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে কক্সবাজারে উখিয়ায় রেজুরকুল এলাকার রেজুখাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাঁধন স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাওয়াচ্ছিল না। ছেলের সন্ধানে পিতা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

রাত ১০ টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বড়ই গাছে বড়ই পেড়ে খাচ্ছিলো।

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়া জানান, ‘একপর্যায়ে কথিত ‘অদৃশ্য শক্তি’র ডাকে বাঁধন খালে পড়ে গেলে সেই বন্ধুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবী করে এবং ভীতসন্ত্রস্ত হওয়ায় সে ঘটনা প্রকাশ করতে বিলম্ব করে। ‘

রাতে এঘটনার খবর পেয়ে খাল সংলগ্ন এলাকায় জড়ো হন হাজারো মানুষ, নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বিহারের বৌদ্ধগণ ধর্মীয় রেওয়াজে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করতে থাকেন। পরে সকালে বাঁধনের শরীর অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, ‘ দুর্ঘটনাবশত বা অন্যকোন কারণে বাঁধন খালে পড়ে মারা যেতে পারে। কিন্তু এযুগে এসেও কুসংস্কার ছড়িয়েছে খারাপ এবং অলৌকিক কিছুর প্রভাবে তার এমন পরিণতি হয়েছে। স্থানীয়ভাবে এধরণের ঘটনাকে ‘ঢালি’ নেওয়া বলা হয় কিন্তু বাস্তবে এই মিথের উপযুক্ত প্রমাণ নেই, আসল রহস্য পুলিশের খতিয়ে দেখা উচিত।’

প্রথম সন্তানকে অকালে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর্তনাদ করতে করতে বাঁধনের মা শিখা বড়ুয়া বলছিলেন, ‘ আমি কিচ্ছু চাইনা আমার বাধনকে ছাড়া, তোমরা আমার বাঁধনকে এনে দাও।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ‘গত কাল থেকে পুলিশ কাজ করছে, ঘটনার সুত্র ইতিমধ্যে আমরা জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd