• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

মে দিবসের ছুটিতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব? আসিফ মাহমুদের স্ত্রীর ৬১৩ টাকার হিসাবে ধোঁয়াশা

নিউজ ডেস্ক। / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

৫ মার্চ ২০২৬: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। এর মধ্যে তার স্ত্রীর নামে প্রাইম ব্যাংক পিএলসি-তে খোলা একটি অ্যাকাউন্ট নিয়ে সামাজিক মাধ্যম ও জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আসিফ মাহমুদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে ১ মে ২০২৫ তারিখে। স্টেটমেন্ট পিরিয়ড ১ মে ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত। এ সময়ে মোট জমা হয়েছে মাত্র ৫১৫ টাকা, উত্তোলন ২ টাকা এবং বর্তমান স্থিতি ৬১৩ টাকা।
কিন্তু প্রশ্ন উঠেছে—১ মে ২০২৫ ছিল মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস), যা বাংলাদেশে সরকারি সাধারণ ছুটির দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, এদিন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকগুলোও বন্ধ ছিল। তাহলে ছুটির দিনে কীভাবে এই অ্যাকাউন্ট খোলা সম্ভব হলো?
আসিফ মাহমুদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনেকে ধারণা করছেন, উপদেষ্টা পদমর্যাদার কারণে বা বিশেষ ব্যবস্থায় (যেমন: অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, প্রি-অ্যাপ্রুভাল বা ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়া) এমনটা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, এটি কোনো প্রযুক্তিগত বা প্রশাসনিক তারিখ নির্ধারণের ফল হতে পারে, যদিও সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ছুটির দিনে ব্যাংক শাখা বন্ধ থাকায় অ্যাকাউন্ট খোলা অসম্ভব।

জনমনে  প্রশ্ন তুলেছেন, “উপদেষ্টাদের জন্য কি বিশেষ সুবিধা ছিল?”
আসিফ মাহমুদ এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশে তার ও পরিবারের অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার ও পরিবারের সব অ্যাকাউন্টে মোট জমা খুবই সীমিত এবং স্বচ্ছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd