• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবো: সাবমেরিন হামলায় ১০১ নিখোঁজ, ৩২ উদ্ধার

নিউজ ডেস্ক। / ২২৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

৪ মার্চ ২০২৬: শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। বুধবার দেশটির পার্লামেন্টে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।

জাহাজটি আইআরআইএস দেনা (IRIS Dena) নামের একটি মৌদজ-শ্রেণির ফ্রিগেট, যাতে প্রায় ১৮০ জন ক্রু ছিল। স্থানীয় সময়, সকালে গালে বন্দরের প্রায় ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে (শ্রীলঙ্কার জলসীমার বাইরে আন্তর্জাতিক জলে) জাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত (ডিস্ট্রেস কল) পাওয়া যায়। এরপরই শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
পররাষ্ট্রমন্ত্রী হেরাথ পার্লামেন্টে সুত্রে জানা যায় , উদ্ধারকৃত ৩০-৩২ জন নাবিক গুরুতর আহত অবস্থায় দক্ষিণাঞ্চলের গালে’র রাষ্ট্রীয় হাসপাতালে (কারাপিতিয়া বা ন্যাশনাল হাসপাতাল) ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুত্রে , উদ্ধার অভিযানে দুটি নৌজাহাজ ও একটি বিমান মোতায়ন করা হয়েছে। সমুদ্রে ভাসমান অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং কিছু মরদেহও উদ্ধার করা হয়েছে।
এদিকে, শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে (রয়টার্স, ইয়েনেট নিউজ ইত্যাদি) জানানো হয়েছে যে, জাহাজটিতে সাবমেরিন হামলা হয়েছে বলে প্রাথমিক ধারণা। এতে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র এই সংখ্যা নিশ্চিত করেননি এবং বলেছেন যে উদ্ধার অভিযান চলমান রয়েছে। হামলাকারীর পরিচয় এখনও অজানা।
জাহাজটি সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত MILAN 2026 মাল্টিন্যাশনাল নৌ মহড়ায় অংশ নিয়ে ফিরছিল বলে জানা গেছে। ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে, এবং শ্রীলঙ্কা বলেছে যে তারা আন্তর্জাতিক দায়িত্ব পালন করে উদ্ধারকাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd