• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

কক্সবাজার বার নির্বাচন: আ. লীগ ৭, জামায়াত ৬, বিএনপি ৪ পদে বিজয়ী – ঐতিহাসিক ত্রিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতা

কক্সবাজার প্রতিনিধি। / ১৭০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের এডভোকেট আবদুল মন্নান সভাপতি ও জামায়াত প্যানেলের এডভোকেট আখতার উদ্দিন হেলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাত ২টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৭টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা।
ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতিসহ ৪টি পদে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিভিন্ন পদে ৭টিতে জয় পেয়েছে।
এবারের নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রথমবারের মতো বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি পৃথক প্যানেল পুরোদমে অংশ নিয়েছে এই বারে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।
বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সমিতির সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd