মাতামুহুরী উপজেলা গঠনের প্রশাসনিক কার্যক্রম শুরু
কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ৭টি ইউনিয়ন পৃথক করে নতুন ‘মাতামুহুরী উপজেলা’ গঠনের প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন উপজেলায় অন্তর্ভুক্ত হতে যাওয়া ইউনিয়নগুলো হলো—
শাহারবিল
ভেওলা মানিকচর
পূর্ব বড় ভেওলা
পশ্চিম বড় ভেওলা
কোনাখালী
ঢেমুশিয়া
বদরখালী
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের অল্প কয়েকদিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এই প্রশাসনিক পুনর্গঠনের কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রশাসনিক এলাকা নির্ধারণ, সীমানা যাচাই এবং সার্বিক নিরীক্ষার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলা গঠিত হলে কক্সবাজার জেলায় মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে প্রশাসনিক সেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে বলে এলাকাবাসী আশাবাদী।
প্রক্রিয়াটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।