• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

রংপুর-৪ আসনে বিএনপির ফল প্রত্যাখ্যান :তিন মাসে এসে কিভাবে জয় লাভ করে,বিএনপির অভিযোগ:

নিউজ ডেস্ক। / ২৪২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬


রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মী ও সমর্থকরা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে বিএনপির এক সমর্থককে বলতে শোনা যায়, “এমদাদুল ভরসা এতদিন থেকে পরিশ্রম করে ভোটে জয়লাভ করল না। আর আখতার তিন মাস ধরে এসে ভোটে জয়লাভ করল। কীভাবে তিনি জয় পেল আমরা প্রশাসনের কাছে জবাব চাই।”
আরেক সমর্থক অভিযোগ করে বলেন, “সবাই ধানের শীষে সিল মারছে সেই ভোটগুলো আটক করে রাখছে। সেই ভোটগুলো গণনা করতে দেয় নাই আখতার। আমরা সেই ভোট বুঝে নিব। ভোট আবার গণনা করব। আবার পিস্তল দেখায়। প্রশাসন আখতারের।”
বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের দিন বিকেলে প্রতিপক্ষের পক্ষ থেকে ‘মব’ সৃষ্টি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং প্রশাসনের সহায়তায় ফলাফল পরিবর্তন করা হয়েছে।
বেসরকারি ফলাফলে এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট। (কিছু সূত্রে ভোটের সংখ্যা সামান্য ভিন্নতা দেখা গেছে, যেমন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ বনাম ১ লাখ ৪০ হাজার ৫৬৪)।
বিজয়ী প্রার্থী আখতার হোসেনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, পরাজয়ের পর বিএনপি কর্মী-সমর্থকরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ, ডিসি অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনে পাঠিয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd