• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

ভোট না দেওয়ার জেরে নীলফামারীতে সংখ্যালঘু পল্লীতে হামলা-অগ্নিসংযোগ, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্তদের অভিযোগে উঠেছে, ভোট প্রদান ও সমর্থন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা তাণ্ডব চালিয়েছেন।
ঘটনাস্থলের ক্ষতিগ্রস্তরা জানান, তারা আসন্ন নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই প্রতিহিংসামূলক হামলার শিকার হয়েছেন। কেউ কেউ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে জোর করে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা চলছে। এ ঘটনায় কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে আগুনের দৃশ্য ও ক্ষতিগ্রস্তদের কথা দেখা যাচ্ছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, “আমরা সাহায্য চাইছি।”
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগকারীরা দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd