• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

ভোটের আগেই ফাঁকা রেজাল্ট শিটে সই, ঝিনাইদহে ২৩টি শিট ছিঁড়ে বাতিল

নিউজ ডেস্ক। / ২০০ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগেই ফাঁকা রেজাল্ট শিটে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ২৩টি এমন ফাঁকা ফলাফল শিট জব্দ করে ছিঁড়ে ফেলা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-৪ আসনের এ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট কেন্দ্রে আসার পর প্রিসাইডিং অফিসার তাকে দিয়ে আগাম ২৩টি ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে এর মধ্যে ৭টি শিটে স্বাক্ষর করেন। এ সময় বিষয়টি নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে গিয়ে ওই শিটগুলো জব্দ করেন এবং ছিঁড়ে ফেলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগাম এ কাজ করিয়েছেন, যা সম্পূর্ণ অনিয়ম। আমরা শিটগুলো জব্দ করে বাতিল করেছি এবং প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd