• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

গুপ্ত দলের লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে:তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ২১৩ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬


বরিশাল, ৪ ফেব্রুয়ারি ২০২৬: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে এবং গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।
আজ বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে নারী-পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে, কিন্তু নারীদের নিয়ে কীভাবে এমন কলঙ্কিত শব্দ ব্যবহার করতে পারে?”
তিনি আরও বলেন, এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। যাদের কাছে দেশের মা-বোনেরা নিরাপদ নয়। তারা নারী সমাজকে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে।
জনসভায় তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd