• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

হাতিয়ায় ফেরি উদ্বোধনে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক / ২৭৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হওয়ার দিনে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, ফেরি সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে দুই পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকে ঘিরে আধিপত্য বিস্তার ও স্থানীয় প্রভাব নিয়ে বিরোধের জের ধরে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে উভয় পক্ষের কর্মী রয়েছেন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাতিয়া থানার কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে, দীর্ঘদিনের দাবির পর হাতিয়া দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থায় এ ফেরি সার্ভিস চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও রাজনৈতিক সংঘর্ষের কারণে উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা বিঘ্নিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd