• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

‘পা চাটা’ সংবাদ প্রচার: কক্সবাজারের অনলাইন মিডিয়ায় ব্যাপক ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার, ৩১ জানুয়ারি ২০২৬: পর্যটন নগরী কক্সবাজারের জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া টিমের বিরুদ্ধে। সাধারণ মানুষের মধ্যে অভিযোগ উঠেছে , এসব মাধ্যম কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানীয় নেতাদের স্বার্থ রক্ষায় ‘পা চাটা’ ধরনের সংবাদ প্রচার করে চলেছে কয়েকটি সংবাদ মাধ্যম।
স্থানীয়দের দাবি, এসব পোর্টাল ও টিমগুলো প্রায়শই একপেশে, অতিরঞ্জিত বা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করে, যা সত্যের পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা বা প্রচারণায় ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে স্থানীয় রাজনীতি, ব্যবসা, পর্যটন ও প্রশাসনিক বিষয়ে এ ধরনের প্রভাবিত রিপোর্টিংয়ের অভিযোগ সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।
কক্সবাজারের একাধিক সচেতন নাগরিক ও সামাজিক যোগাশ্রয়ী ব্যক্তিরা বলছেন, “কিছু পোর্টাল তো সংবাদের নামে প্রায়ই প্রশংসামূলক বা সাদা-কালো না করে শুধু একদিকের গল্পই তুলে ধরে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সত্যিকারের সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।”
এ বিষয়ে কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের একাংশও মনে করেন যে, অনেক ছোট-মাঝারি পোর্টাল ও মাল্টিমিডিয়া দল অর্থনৈতিক চাপ, স্থানীয় প্রভাব বা ব্যবসায়িক স্বার্থের কারণে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কোনো পোর্টাল বা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও সামাজিক কেন্দ্রে সাংবাদিকতার মান বজায় রাখতে সকল পোর্টাল ও মাল্টিমিডিয়া টিমকে আরও দায়িত্বশীল হতে হবে।
এ ধরনের অভিযোগ কক্সবাজারের সাংবাদিকতার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd