• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগ, বিএনপি বলছে সাজানো ঘটনা

নিজস্ব প্রতিবেদক / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সুনামগঞ্জ-২ আসনে ২৯.০১.২৬: (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশির মনিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিএনপির লোকজন এ হামলা চালিয়েছে।
আহতরা হলেন সেলিম (২৮) ও জয় (২০)। সেলিমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জয় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিশির মনিরের সমর্থকদের দাবি, প্রতিদিনের মতো এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়িটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্ভবত সাজানো ঘটনা হতে পারে।
এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd