কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ঢালারমুখ ১ নং ওয়ার্ডে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে একটি জমজমাট পালা গানের আসরের আয়োজন। এই আসরে চট্টগ্রাম থেকে আগত বিখ্যাত কবিয়াল ও বয়াতিদের নিয়ে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী পুরানো দিনের পালা গান।
আসরটির পরিচালনা করেন স্থানীয় সংগঠক মোহাম্মদ আনোয়ার এবং থোয়াইংগাকাটা এলাকার বাসিন্দারা। সন্ধ্যা থেকে রাত গভীর পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশের গ্রামের শত শত দর্শক-শ্রোতা উপস্থিত থাকবেন বলে আশাবাদী। পালা গানের মাধ্যমে মারফতি ও শরিয়ত, পৌরাণিক, লোককাহিনী ও জীবনমুখী বিষয়গুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়।
চট্টগ্রামের কবিয়ালদের কণ্ঠে পুরনো দিনের সেই চিরচেনা সুর, ছন্দ ও কথা শ্রোতাদের মন কেড়ে নেয়। অনেকেই এ ধরনের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির আসর দেখে আবেগাপ্লুত হন এবং স্মৃতিচারণ করেন।
আয়োজক মোহাম্মদ আনোয়ার জানান, গ্রামীণ সংস্কৃতি ও লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এমন আসরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত চালু রাখার পরিকল্পনা রয়েছে।
এই আসরটি স্থানীয় সাংস্কৃতিক জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে, যা গ্রামবাংলার পুরানো ঐতিহ্যকে জীবন্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।