
উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন সিকদার। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাঠে নামছেন।
নুরুল আমিন সিকদার বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
উল্লেখ্য, এর আগের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে উখিয়া-টেকনাফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোটের দিন ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন, যা সে সময় আলোচনার জন্ম দেয়।
দলীয় নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ ও সংগঠক হিসেবে নুরুল আমিন সিকদারের মনোনয়ন জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। আগামী নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।