• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

আওয়ামীলীগ এর নেতাকে আহবায়ক করায় কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি থেকে  ৬ নেতা পদত্যাগ

Reporter Name / ৫৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আওয়ামীলীগের সাথে সম্পর্ক থাকায় কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি থেকে  ৬ নেতা পদত্যাগ করছেন ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান আহবায়ক ও সদস্য সচিবের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেন এই ৬ নেতা।
পদত্যাগ করা নেতারা হলেন কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক দোলন ধর, আহবায়ক কমিটির সদস্য মিটুন বড়ুয়া বোটাম, দ্বিপ্রহর বড়ুয়া, রমেশ বিশ্বাস, সন্জয় কান্তি দে ও বিজয় দাশ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে,গত ১৩ ডিসেম্বর কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন,কেন্দ্রীয় আহবায়ক এবং সদস্য সচিব। কিন্তু সেই কমিটির আহবায়ক  আওয়ামীলীগের নেতা অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ। তিনি বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও জেলা মৎস্যজীবিলীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ ২০১৮ সালে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে প্রকাশ্যে নৌকা মার্কায় সীল মেরে বাক্স ভর্তি করেছিল।তার প্রতিবাদ করতে গেলে বিএনপি নেতা কানন বড়ুয়া বিশাল কে হেনস্তার শিকার হতে হয়েছে বলে আরও অভিযোগ রয়েছে।  তাছাড়া সদস্য সচিব বিআর পালের বিরুদ্ধেও আওয়ামীলীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd