কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে রামুর মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৫, সিপিএসসির একটি দল।
read more