• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি

কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার থেকে বগুড়ার ৩৭ লাখ ৪৯ হাজার টাকার প্রতারণা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাইফুল আজিমকে (৬৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাটা এলাকায় বিএফডিসি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সাইফুল আজিম কক্সবাজার সদর থানার মাঝেরঘাটের হাঙ্গরপাড়া (বিএফডিসি এলাকা) এলাকার মৃত আজিমুদ্দিন আহমদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পেনাল কোড-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ৩৭ লাখ ৪৯ হাজার টাকার প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হিসেবে মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার এজাহারমূলে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd