নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের জের ধরে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যম বা গণমাধ্যমের মালিক ও দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বাধ্যতামূলক বিধান যুক্ত হতে যাচ্ছে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এ। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।
বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খসড়া আইনটি পরিমার্জন করা হচ্ছে, যেন নতুন এই আইন স্বাধীন সাংবাদিকতা রোধে কিংবা সংবাদকর্মীদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে না পারে।
সংশোধনীতে যেসব বড় পরিবর্তনের প্রস্তাব:
সভায় সাইবার সুরক্ষা কাউন্সিলের নতুন সদস্যকাঠামোতে গণমাধ্যম প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং মেটা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামানসহ সরকারের বিভিন্ন স্তরের নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন।