• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি

উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিনিয়র রিপোর্টার: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে চোরা পথে করে আনার সময় এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার আনজুমানপাড়া এলাকার ফাইস্যাখাল সাইদুল বাসারের ঘেরের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন—উখিয়ার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুজনকেই আটক করে।
আটক ব্যক্তিদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
৬৪ বিজিবি অধিনায়ক আরও জানান, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd