• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টেকনাফে পাহাড় ঘিরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অপরাধীদের আস্তানা, নিয়মিত অভিযানের ঘোষণা উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

ঈদগাঁওয়ে নকল স্বর্ণের বার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আলা উদ্দিন, ঈদগাঁ / ৪৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চক্রটি বিশেষ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যপ্রবাসীদের পরিবারের নারী সদস্যদের টার্গেট করে নানা কৌশলে প্রতারণা করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁওয়ের জাহাঙ্গীর নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী, মা ও বোনসহ আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত। তারা নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণ হিসেবে দেখিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
সচেতন মহলের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর পেছনে আরও বড় কোনো সিন্ডিকেট রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ রয়েছে, চক্রটি প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়ে তাদের সদস্যদের টার্গেট করে নকল স্বর্ণের বার সরবরাহের নামে অর্থ আদায় করছে।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের প্রতারণার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে।
এদিকে, অভিযোগ রয়েছে—কোনো কোনো ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করার চেষ্টা করলে তাকে ছাড়িয়ে নেওয়া বা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু কিশোর ও অপরাধপ্রবণ ব্যক্তির একটি চক্র সহযোগিতা করছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ধরনের কোনো সংঘবদ্ধ সহযোগী নেটওয়ার্ক রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজারের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd