• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন চোরাকারবারি পালিয়ে যায়।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহলদল হাজিরপাড়া সুইচগেট দোকান সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালানোর সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারি জিয়াউর রহমান (৩২) পালিয়ে যায়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুবাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক কাটে থাকা ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd