• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুর নুরুল ইসলামের ছেলে জিয়াউরের বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, বিজিবির অভিযানে অভিযুক্তের পলায়ন নাফ নদীতে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক ঈদগাঁও উপজেলা পরিবেশক সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠন রামুতে ৬৮ হাজার ইয়াবাসহ যাত্রী আটক মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২ কক্সবাজারের প্রবাসী ফারুক হত্যা: মূল হোতা নাহিদ চাঁদ খুরুলিয়া থেকে গ্রেপ্তার সৃজিত খতিয়ানকে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি দাবি করে ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন মরিচ্যা চেকপোস্টে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৪০ হাজার ইয়াবা, আটক ২ টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ উখিয়ার রুমখা হাজীর পাড়ার ট্রাকচালক জামাল ৪৩ হাজার ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার

মহেশখালীর মিঠাছড়িতে নারীর ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, নারীসহ আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তি ও এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় মিঠাছড়ি ও মৌলভীকাটা এলাকায় বিভিন্ন বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালী এলাকার রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাড়িঘর থেকে চুরি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাকে মিঠাছড়ি এলাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরি করা বিভিন্ন মালামাল মিঠাছড়ি এলাকার নমি উদ্দিন, মঈনা ও শাবনূরের কাছে জমা রাখতেন বলে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মিঠাছড়ি এলাকায় অভিযান চালায় মহেশখালী থানা পুলিশ।

অভিযানের একপর্যায়ে মোতাহেরা নামে এক নারীর বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় রহমত উল্লাহ ও শাবনুর নামে এক নারীকে আটক করে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি চুরি করা মালামাল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন এবং সেই অর্থ মাদক সেবনে ব্যয় করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি আরও জানান, রহমত উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিষয়ে আরও তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, মিঠাছড়ি এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে দুই ভাই নমি উদ্দির ও মঈনা। তারা এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক বিক্রি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd