• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া।
২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করে।
সেনাবাহিনী জানায়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেকুয়া ও চকরিয়া উপজেলার প্রায় ২ হাজার বন্যাকবলিত মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, বন্যার পর পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও এই কার্যক্রম সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের চলমান কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd