• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বন্যার্ত ২৫০ পরিবারের পাশে র‌্যাব-১৫, খাদ্য সহায়তা বিতরণ টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারিকে পানি দিয়ে ভাসিয়ে সার বহন করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়।
এ সময় মো. জসিম উদ্দিন (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের মীর কাসেমের ছেলে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে সার, তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করা এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পাচার নিরুৎসাহিত করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd